প্রশাসনিক
মতামত
কাজী মাওঃ রফিক আহ|
সভাপতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
‘সকল প্রসংশা মহান আল্লাহর জন্য’ যিনি আমাদের সৃষ্টিকর্তা, অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। সিলেট জেলার ওসমানীনগর উপজেলাধীন আলহাজ্ব মিনা বেগম নূরানীয়া মহিলা দাখিল মাদ্রাসাটি ওসমানীনগর উপজেলার একমাত্র ধর্মীয় নারী শিক্ষার প্রাণকেন্দ্র হিসাবে বিগত ২৩.০৬.১৯৯৬ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি নারী শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণে উল্লেখ্য যোগ্য অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটি উপজেলার তাজপুর ডাকঘর আওতাধীন দুলিয়ারবন্দ গ্রাম অর্ন্তগত লন্ডন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মোসা (পংকি মিয়া) তাহাঁর সহধর্মীনি আলহাজ্ব মিনা বেগম এরঁ নামে নামকরন করে দীর্ঘদিন যাবত একক অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটি ২০০৪ ইং সনে মে মাসে এম,পি,ও ভুক্ত হয়। প্রতিষ্ঠানটির দাখিল (বোর্ড) চুড়ান্ত পরীক্ষার ফলাফল সন্তোষজনক। আমি অধম মাও কাজী রফিক আহমদ- আলহাজ্ব মিনা বেগম নূরানীয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন তথা ২৩.০৬.১৯৯৬ ইং তারিখ হতে বর্তমান পর্যন্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। কাজেই অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা, শিক্ষক/কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের দীর্ঘায়ু ও সফলতা কামনা করি।
সুশিক্ষাই জাতির মেরুদন্ড
মাওঃ আব্দুল কাইয়ুম
সুপারিনটেনডেন্ট
“সুশিক্ষাই জাতির মেরুদন্ড”
ইসলামী শিক্ষা বলতে আমরা মাদ্রাসা শিক্ষাকেই বুঝি। মাদ্রাসা শিক্ষায় ইহকাল ও পরকালের সকল জ্ঞান সমৃদ্ধশীল। আধুনিক মাদ্রাসা শিক্ষায় আরবী, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটিসহ সকল জ্ঞান রয়েছে। সমাজে শান্তির পথ হচ্ছে ধর্মীয় মাদ্রাসা শিক্ষা। তাই উপজেলার তাজপুর ডাকঘর আওতাধীন দুলিয়ারবন্দ গ্রাম অর্ন্তগত লন্ডন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মোসা (পংকি মিয়া) তাহাঁর সহধর্মীনি আলহাজ্ব মিনা বেগম এরঁ নামে বিগত ২৩.০৬.১৯৯৬ ইং তারিখে আলহাজ্ব মিনা বেগম নূরানীয়া মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি ধর্মীয় নারী শিক্ষার যে, গুরু দায়িত্ব পালন করে আসছে, তা সত্যিই প্রসংশার দাবীদার। আমার এক ঝাঁক মেধাবী শিক্ষক ও বিজ্ঞ পরিচালনা কমিটি মাদ্রাসার উন্নতি ও সফলতায় আমাকে সহায়তা প্রদান করছেন। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন এ নগণ্য খেদমত কবুল করেন। (আমীন)
| ছবি | নাম | পদবী |
|---|
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | নবায়ন ও স্বীকৃতির মেয়াদ | অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | অনুমতিপত্র আপলোড | |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | এমপিও নম্বর | অনুমোদিত তালিকা আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||